---Advertisement---

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধীদের ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচি, আটকাল পুলিশ

By Suman Debnath

October 12, 2026 7:29 PM

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধীদের ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচি, আটকাল পুলিশ

---Advertisement---

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোমবার ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচি শুরু করল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। দিল্লির কনস্টিটিউশন ক্লাব থেকে একটি বাসে চেপে যাত্রা শুরু করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী এবং নেহা বোরা। তাঁদের বাসের পিছনে হাজার হাজার কর্মী-সমর্থক মিছিল করে হাঁটতে থাকেন। পরে বারাখাম্বার কাছে বাস থেকে নেমে ভিড়ের সঙ্গে হাঁটতে শুরু করেন রাহুল-প্রিয়াঙ্কা-নেহারা।তবে ভগবান দাস মার্গের কাছে পৌঁছলে পুলিশ ও আধাসেনা জওয়ানরা মানব-শৃঙ্খল তৈরি করে তাঁদের মিছিল আটকে দেয়।
এর আগে দুপুরে দিল্লির কংগ্রেস দপ্তরে একটি সাংবাদিক বৈঠক করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেখানে তিনি বিস্ফোরক দাবি করে বলেন, মোদি সরকারের অন্তত ২০০ জন আধিকারিক বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাঁদের নানা তথ্য সরবরাহ করছেন। তিনি আরও দাবি করেন যে, ৫০ শতাংশ পুলিশ আধিকারিক মনে করেন বিরোধীরা সঠিক কাজ করছেন এবং এই বিক্ষোভ চালিয়ে যাওয়া উচিত।রাহুলের কথায়, “ভয়ে রাতে ঘুমোতে পারছেন না দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ। তিনি আমাদের এই সাংবাদিক বৈঠকটিও দেখছেন।”


প্রসঙ্গত, দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করতে চেয়ে সোমবার সুপ্রিম কোর্ট অভিযানের ডাক দিয়েছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। কিন্তু রবিবারই তাঁদের সেই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি। তিনি মূলত চারটি কারণ তুলে ধরে জানান, বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে আলোচনা সম্ভব নয় এবং এটি আদালতের প্রশাসনিক এক্তিয়ারের মধ্যে পড়ে না। তবে তিনি স্পষ্ট করেছেন যে, আইন অনুযায়ী সুপ্রিম কোর্ট সমস্ত নাগরিকের অধিকার সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment