প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর। বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। হঠাৎই অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ভোরে বুকে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হয়। কিছুক্ষণের মধ্যেই একটি চিকিৎসক দল তাঁর গোয়ার বাড়িতে পৌঁছয়। কিন্তু ততক্ষণে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। দীর্ঘ সময় সিপিআর দেওয়ার পরেও সাড়া না মেলায় তাঁকে দ্রুত মণিপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভোর সওয়া ৫টার সময় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তার আগে প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন চিকিৎসকেরা। সকাল ৫টা ২০ মিনিট নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে হাসপাতালেই তাঁর ময়নাতদন্ত করা হবে।
Leave a Comment