---Advertisement---

পুতিনের সঙ্গে শীঘ্রই ফোনালাপ করবেন ট্রাম্প, হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি?

By Suman Debnath

October 8, 2026 9:25 AM

পুতিনের সঙ্গে শীঘ্রই ফোনালাপ করবেন ট্রাম্প, হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি?

---Advertisement---


রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের পথে আরও এক ধাপ এগোতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘খুব শীঘ্রই’ ফোনে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, যুদ্ধের সমাধান নিয়ে ইতিমধ্যেই দুই দেশের মধ্যে ‘গভীর আলোচনা’ হয়েছে।

মেরিন ওয়ান থেকে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানেই পুতিনের সঙ্গে তাঁর কথা হয়েছে কি না জানতে চাওয়া হলে তিনি জানান, তাঁর একটি ফোনালাপ নির্ধারিত হয়েছে। কবে সেই ফোনালাপ হবে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘খুব শীঘ্রই’।

চলতি সপ্তাহেই ফোনালাপ হবে কি না এবং রাশিয়ার পরিস্থিতি নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি কী তথ্য দিচ্ছে সেই বিষয়ে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, দুই পক্ষের মধ্যে বর্তমানে খুব গভীর আলোচনা চলছে। তিনি আরও জানান, সম্ভবত আগামীকাল এ বিষয়ে আরও কিছু জানানো হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে দীর্ঘদিন ধরেই উদ্যোগের কথা বলে আসছেন ট্রাম্প। সোমবার মেরিল্যান্ডের স্প্যারোজ পয়েন্টে এক অনুষ্ঠানে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধের সমাধান তাঁর প্রত্যাশার তুলনায় অনেক কঠিন হয়েছে।

আরও পড়ুন: হুথি হামলার জেরে সৌদি আরবে সেনা মোতায়েন করবে পাকিস্তান ও তুরস্ক

ট্রাম্প জানান, তিনি ইতিমধ্যে আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন বলে মনে করেন। তবে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ এখনও শেষ হয়নি। তাঁর দাবি, এই যুদ্ধও খুব শীঘ্রই শেষ হওয়ার পথে এগোবে। যুদ্ধে এখনও বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারাচ্ছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। তাঁর কথায়, ‘বিষয়টি অযৌক্তিক’। সেই সঙ্গে তিনি দাবি করেন, পরিস্থিতি বাইরে থেকে যতটা কঠিন মনে হচ্ছে, বাস্তবে দুই পক্ষ একটি সমাধানের দিকেই এগোচ্ছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment