---Advertisement---

অভিজাত ক্লাবে তরুণীকে হেনস্থার অভিযোগ, খিদিরপুর থেকে গ্রেফতার যুবক

By Suman Debnath

September 27, 2026 8:10 PM

অভিজাত ক্লাবে তরুণীকে হেনস্থার অভিযোগ, খিদিরপুর থেকে গ্রেফতার যুবক

---Advertisement---


রাতের কলকাতায় নারীদের নিরাপত্তা কি আদৌ ফিরেছে? সাম্প্রতিক এক ঘটনায় সেই প্রশ্নই ফের সামনে এনে দিল। শহরের অন্যতম জনপ্রিয় অভিজাত হোটেল জে ডবলু ম্যারিয়টে তরুণীকে হেনস্থা, মারধর এবং অশালীন ভাষায় অপমানের অভিযোগ উঠেছে। ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউ আলিপুরের বাসিন্দা ২০ বছরের এক তরুণী ২৭ সেপ্টেম্বর রাতে ৬-৮ জন বন্ধুর সঙ্গে জে ডব্লিউ ম্যারিয়টের টয় রুম ডিস্কোতে গিয়েছিলেন। অভিযোগ, রাত প্রায় ২টো নাগাদ সেখানে এক ব্যক্তি এবং তাঁর সঙ্গে থাকা কয়েকজন তরুণীকে জোর করে আটকে দেন।

অভিযোগ, এরপর তরুণীকে শারীরিকভাবে হেনস্থা ও মারধর করা হয়। তাঁর উদ্দেশে অশালীন ভাষাও ব্যবহার করা হয় বলে অভিযোগ। ঘটনার পর অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যান।

ঘটনার খবর পেয়ে জরুরি নম্বরে যোগাযোগ করা হলে প্রগতি ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিক তদন্তের পর অভিযোগকারীকে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়। পরে তরুণী ও তাঁর বন্ধুরা থানায় এসে অভিযোগপত্র জমা দেন।

সেই অভিযোগের ভিত্তিতে প্রগতি ময়দান থানায় ৩০৮ নম্বর মামলা দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ৭৪, ৭৯, ১১৫(২), ১২৬(২) এবং ৫৪ ধারায় মামলা রুজু হয়েছে।

তদন্তে নেমে অভিযুক্তের ঠিকানা চিহ্নিত করে পুলিশ। এরপর বেনিয়াপুকুর থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মহম্মদ রাফে আজিম নামে ২৪ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়। ২৭ সেপ্টেম্বর সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ তাঁর নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, গ্রেফতারের সময় সমস্ত আইনি প্রক্রিয়া মেনে চলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের কারণ জানানো হয়েছে। একইসঙ্গে তাঁর পরিবার এবং বাবাকেও বিষয়টি জানানো হয়েছে।

ঘটনায় আরও কেউ জড়িত কি না, অভিযুক্তদের ভূমিকা কী ছিল এবং ক্লাবের ভিতরে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত এখনও চলছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment