---Advertisement---

নতুন চমক নিয়ে বাংলার পর্দায় আসছে ‘বাংলার ডান্সিং আইকন’, এবার বিচারকের ভূমিকায় অভিনেতা বনি সেনগুপ্ত

By Suman Debnath

September 26, 2026 8:25 PM

নতুন চমক নিয়ে বাংলার পর্দায় আসছে ‘বাংলার ডান্সিং আইকন’, এবার বিচারকের ভূমিকায় অভিনেতা বনি সেনগুপ্ত

---Advertisement---


বাংলার বিনোদন জগতে শুরু হতে চলেছে এক নতুন নাচের রিয়ালিটি শো—‘বাংলার ডান্সিং আইকন’। নাচ, প্রতিভা এবং বিনোদনের এক নতুন মেলবন্ধন নিয়ে বড়সড় আকারে দর্শকদের সামনে আসতে চলেছে এই বিশেষ অনুষ্ঠান।

‘বাংলার ডান্সিং আইকন’-এর সবচেয়ে বড় আকর্ষণ অভিনেতা বনি সেনগুপ্ত। তাঁর উপস্থিতি এই শো-কে আরও বেশি গ্ল্যামারাস এবং দর্শকপ্রিয় করে তুলবে বলেই মনে করা হচ্ছে।

বিচারকের আসনে থাকছেন বনি সেনগুপ্ত, শ্রীমা ভট্টাচার্য, খেয়ালি মন্ডল, অঙ্কুশ্রী মাইতি, রিকি তিয়ারি এবং স্যান্ডি রঙ। তাঁদের অভিজ্ঞতা, ব্যক্তিত্ব এবং নাচের প্রতি দৃষ্টিভঙ্গি প্রতিযোগীদের পারফরম্যান্সকে আরও আকর্ষণীয় করে তুলবে।

 

এই শো পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক কারান আরিয়ান। তাঁর পরিচালনায় ‘বাংলার ডান্সিং আইকন’ শুধু একটি সাধারণ ডান্স রিয়ালিটি শো নয়, বরং বাংলার বিভিন্ন প্রান্তের নৃত্যপ্রতিভাকে একটি বড় মঞ্চে তুলে ধরার একটি বিশেষ প্রয়াস। ‘বাংলার ডান্সিং আইকন’-এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল—এই শো-তে কোনও বয়সের সীমা নেই। শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী, মধ্যবয়সী কিংবা প্রবীণ—যে কোনও বয়সের প্রতিযোগী তাঁদের নাচের প্রতিভা নিয়ে এই মঞ্চে অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ, নাচের প্রতি ভালোবাসা এবং নিজের প্রতিভাকে বিশ্বের সামনে তুলে ধরার ইচ্ছাই হবে এই মঞ্চে আসার সবচেয়ে বড় যোগ্যতা।

 

‘বাংলার ডান্সিং আইকন’ সেই সমস্ত নৃত্যশিল্পীদের জন্য একটি সুযোগ, যাঁরা বয়স, পেশা কিংবা সামাজিক পরিচয়ের সীমারেখা পেরিয়ে নিজেদের নাচের প্রতিভা দিয়ে একটি আলাদা পরিচয় তৈরি করতে চান। গ্ল্যামার, প্রতিযোগিতা, আবেগ, বিনোদন এবং অসংখ্য প্রতিভার সমন্বয়ে ‘বাংলার ডান্সিং আইকন’ হতে চলেছে বাংলার বিনোদন জগতের অন্যতম নতুন আকর্ষণ।

অভিনেতা বনি সেনগুপ্ত জানান “এই শো তে আমরা কোনো বয়সে সীমাবদ্ধ রাখছি না। সবধরনের বয়সের প্রতিযোগিরা অংশ নিতে পারেন। বাংলায় এমন একটা শো আশা করছি দর্শকদের মনে ভালো লাগবে। সারা বাংলা জুড়ে অডিশন এর মাধ্যেমে আমরা সিলেক্ট করবো। প্রতিভাকে তুলে আনবো”।

 

 

পরিচালক কারান আরিয়ান জানান “আমি নিজে একজন ড্যান্স কোরিওগ্রাফার, তাই নাচ নিয়ে একটা শো করা আমার অনেক দিনের ইচ্ছা। এই শো তে আরো যারা বিচারক আছেন সবাই নাচের সাথে যুক্ত, তাই আশা করছি বাংলায় নতুন কিছু ধামাকা আমরা করতে পারবো। বাংলা থেকে এই নাচের শো কে আমরা একটা অন্য মার্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো”।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment