---Advertisement---

আইনজীবীর গায়ে ডিম, আদালতের মর্যাদায় আঘাত! বারুইপুর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টের

By Suman Debnath

September 25, 2026 3:00 PM

আইনজীবীর গায়ে ডিম, আদালতের মর্যাদায় আঘাত! বারুইপুর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টের

---Advertisement---


আদালত চত্বরে আইনজীবীর উপর হামলার অভিযোগ ঘিরে এবার সরাসরি নড়েচড়ে বসল কলকাতা হাইকোর্ট। বারুইপুর আদালত চত্বরে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোড়ার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র বি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই মামলা দায়েরের নির্দেশ দেয়। মামলায় আদালত-বান্ধব হিসেবে আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে।

ঘটনার গুরুত্ব বোঝাতে গিয়ে প্রধান বিচারপতির মন্তব্যেও উঠে আসে গভীর উদ্বেগ। তাঁর কথায়, “আজকে একজন আইনজীবীকে আক্রমণ করা হয়েছে। কালকে এ, বি, সি-কে আক্রমণ করা হবে। এই ঘটনা মেনে নেওয়া যায় না। এই ঘটনা বন্ধ হওয়া দরকার।”

আদালতের এই মন্তব্য শুধু একটি নির্দিষ্ট ঘটনার প্রতিক্রিয়া নয়, আদালত চত্বরে আইনজীবী ও বিচারপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন তুলে দিল।

এদিকে, আইনজীবি সায়ন বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের কাছে হলফনামা চেয়েছে হাই কোর্ট। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে মামলাটির শুনানি হওয়ার কথা।

একজন আইনজীবীর গায়ে ছোড়া ডিমের ঘটনা তাই এখন আর শুধু বারুইপুর আদালতের চৌহদ্দিতে আটকে নেই,আদালতের নিরাপত্তা, মর্যাদা এবং বিচারপ্রক্রিয়ার প্রতি মানুষের আস্থার প্রশ্নও উঠে এসেছে কলকাতা হাই কোর্টের দরজায়।

রাজ্যের পালাবদলের পর থেকে রাজ্যে নতুন সংস্কৃতি দেখতে পাওয়া যাচ্ছে। রাজনৈতীক দলের সদস্য হোক বা অরাজনৈতিক ব্যক্তি হোক সম্প্রতি সময়ের ডিম ছোড়ার প্রবণতা বেড়ে চলেছে। যা নিয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্ত্তীর ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছিলেন এবিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করার।

কিন্ত বারুইপুরে আইনজীবির ওপর ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া পদক্ষেপ গ্রহণ করলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment