---Advertisement---

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

By Suman Debnath

September 24, 2026 4:55 PM

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

---Advertisement---


আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, তিনি বলেন, জামায়াতের ইন্ধনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ মিছিল করার সাহস পাচ্ছে। এই আওয়ামী লীগকে ফেরালে তারা আবারও জামায়াতের নেতাদের ফাঁসি দেবে। কাজেই, জামায়াত নেতাদের সতর্ক হতে হবে।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


জামায়াত কখনো সংসদে বিরোধী দল হতে পারেনি উল্লেখ করে এসময় রাশেদ খান বলেছেন, এবার তারা বিরোধী দল হয়েছে। তারা সংসদে ছায়া মন্ত্রী সভা গঠন করেছে। ছায়া মন্ত্রিসভা সরকারকে সব সময় সহযোগিতা করবে, যৌক্তিক সমালোচনা করবে। কিন্তু জামায়াতের নেতৃত্বে ছায়া মন্ত্রিসভা সরকারের বিরোধিতা করছে। তারা জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে পুঁজি করে সরকারের বিরুদ্ধে লংমার্চ করে বেড়াচ্ছে।


জামায়াত আমিরের বক্তব্যের মাঝে শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তারা আওয়ামী লীগকে ইন্ধন দিচ্ছে। আবার লংমার্চের নামে সরকার পতনের হুমকি দিচ্ছে জামায়াত। কিন্তু জামায়াতের ডাকে মানুষ এখন আর রাজপথে নামবে না।


তিনি আরও উল্লেখ করেন, এই সরকারের আমলে রাষ্ট্র পুনর্গঠন না হলে আর কখনোই রাষ্ট্র পুনর্গঠন হবে না। সরকার রাষ্ট্র পুনর্গঠনের পথে রয়েছে। কিন্তু সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামাচ্ছে। সরকারের বিরুদ্ধে ৭১-এর ঘাতক ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে গেছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment