---Advertisement---

আইআইটি বম্বের ছাত্র মৃত্যু: পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ভাইরাল, সাহিলের গতিবিধি খতিয়ে দেখছে ক্রাইম ব্রাঞ্চ

By Suman Debnath

September 24, 2026 1:35 PM

আইআইটি বম্বের ছাত্র মৃত্যু: পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ভাইরাল, সাহিলের গতিবিধি খতিয়ে দেখছে ক্রাইম ব্রাঞ্চ

---Advertisement---


আইআইটি বম্বের (IIT Bombay) পরীক্ষাকেন্দ্রের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান। দ্বিতীয় বর্ষের ছাত্র সাহিল ওয়াকোডের ১৮ সেপ্টেম্বর মৃত্যুর ঠিক আগে কী ঘটেছিল, তা নিয়ে তদন্তের মাঝেই এই ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটির তদন্তে নেমে সাহিলে  (Sahil Wakode) সেদিনের গতিবিধি খতিয়ে দেখছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সাহিলের পরিবারের অভিযোগ, জাতিগত পরিচয়ের কারণে তাঁকে হেনস্থার শিকার হতে হয়েছিল। অন্যদিকে ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখতে ১০ সদস্যের একটি কমিটিও গঠন করেছে আইআইটি বম্বে।

ভাইরাল হওয়া ফুটেজে ১৮ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩৭ মিনিটের সময় ধরা পড়েছে। সেখানে পরীক্ষাকেন্দ্রের সামনের সারিতে বসা এক ছাত্রকে পরীক্ষা চলাকালীন হল থেকে বেরিয়ে যেতে দেখা যায়। অন্যরা তখন পরীক্ষা লিখছিলেন। সমাজ মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টে ওই ছাত্রকে সাহিল ওয়াকোড়  (Sahil Wakode) বলে দাবি করা হয়েছে। তবে ফুটেজটি দেখে তাঁর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিটের মধ্যে সাহিলকে  (Sahil Wakode) পরীক্ষাকেন্দ্রের ভিতরে দেখা গিয়েছিল। পরীক্ষা শেষ হতে তখন প্রায় ১৫ মিনিট বাকি। সেই সময় তাঁকে ঝুঁকে নিজের পকেটের দিকে তাকাতে দেখা যায়।পুলিশের দাবি, এর পর এক অধ্যাপক তাঁকে প্রশ্ন করেন এবং অন্য পরীক্ষার্থীদের থেকে দূরে সরিয়ে নিয়ে যান।

আরও পড়ুন:  আইআইটি বম্বের অধ্যাপককে ছুটিতে পাঠাল কর্তৃপক্ষ, অনশনের হুমকি বাবা-মায়ের

ক্রাইম ব্রাঞ্চের এক আধিকারিক জানিয়েছেন, পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়ে সাহিল  (Sahil Wakode) ক্যাম্পাসের (IIT Bombay) বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। প্রায় দুপুর ১টা ২৫ মিনিটে তিনি হস্টেলের ঘরে পৌঁছন। এর পর আর ঘর থেকে বের হননি বলে তদন্তকারীদের দাবি।

ঘটনার তদন্ত পওয়াই থানার কাছ থেকে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিটেকশন-১)-এর তত্ত্বাবধানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার এক আধিকারিক তদন্ত করছেন।

আইআইটি বম্বে (IIT Bombay) প্রথমে একটি বিবৃতিতে জানিয়েছিল, পরীক্ষার সময় সাহিলকে  (Sahil Wakode) নকল করার অভিযোগে ধরা হয়েছিল এবং পরীক্ষার দায়িত্বে থাকা অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লা তাঁকে কাউন্সেলিং করেন। পরে সেই বিবৃতি প্রত্যাহার করে প্রতিষ্ঠানের তরফে ক্ষমা চাওয়া হয়। তদন্ত চলছে বলে জানান আইআইটি বম্বে।

সাহিলের  (Sahil Wakode) পরিবারের অভিযোগ, তাঁকে জাত তুলে হেনস্থা করা হয়েছিল। অধ্যাপক ডুল্লার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে পরিবার। পরিবারের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনা এবং জাতিগত বৈষম্যের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন: পরীক্ষা ChatGPT ব্যবহারের অভিযোগ, কয়েক ঘণ্টার মধ্যেই IIT বম্বের ছাত্রের মৃত্যু, ক্যাম্পাসে বিক্ষোভ

সাহিলের  (Sahil Wakode) মৃত্যুর পরিস্থিতি খতিয়ে দেখতে পৃথক ভাবে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে আইআইটি বম্বে (IIT Bombay)। তদন্ত চলাকালীন অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে ছুটিতে পাঠানো হয়েছে।এর আগে তাঁকে ডিনের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল। তবে তিনি এখনও আইআইটি বম্বের (IIT Bombay) অধ্যাপক হিসেবে কর্মরত।

আইআইটি বম্বের (IIT Bombay) প্রাক্তন বোর্ড অফ গভর্নরস চেয়ারম্যান শরদ কুমার সরাফকে ডুল্লার সমর্থনে মুখ খুলতে দেখা গিয়েছে। তাঁর দাবি, অধ্যাপক ডুল্লার বিরুদ্ধে কোনও প্রমাণ নেই এবং তাঁকে অন্যায় ভাবে অভিযুক্ত করা হচ্ছে। তাঁর কথায়, ডুল্লা প্রতিষ্ঠানের একজন ‘সৎ অধ্যাপক’। তাঁর দীর্ঘ কর্মজীবনে জাতিগত বৈষম্যের কোনও অভিযোগের কথা তিনি শোনেননি।

বৃহস্পতিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ফোনে সাহিল ওয়াকোড়ের  (Sahil Wakode) পরিবারের সঙ্গে কথা বলেন।  কংগ্রেসের দাবি, রাহুল ন্যায়বিচারের দাবিতে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সাহিলের মৃ্ত্যুর পর ক্যাম্পাসে প্রতিবাদের জেরে ক্লাস বন্ধ হয়ে যায়। বুধবার থেকে তা ফের শুরু হয়েছে।

দেখুন:



---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment