বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ বুধবার বিকেল থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সেই নিম্নচাপ বৃহস্পতিবার সকালেই স্থলভাগে প্রবেশ করেছে। এদিন সকালে নিম্নচাপটি উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করছে। বর্তমানে এটি অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ৮০ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে ও ওড়িশার গোপালপুর থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।
নিম্নচাপের প্রভাবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ ওড়িশার কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার উত্তর থেকে দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই তিন জেলায় শুক্রবার কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় ভারী থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় আজ সাধারণত মেঘলা আকাশের দেখা মিলবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই তিন জেলায় বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
শুক্রবার উত্তরবঙ্গের আবহাওয়া
শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই দুই জেলায় বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে এই জেলাগুলিতে শুক্রবার হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।









Leave a Comment