এখন নতুন প্রজন্মের কাছে সবচেয়ে আকর্ষনীয় হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম। সেখানে নানা ধরণের বিষয় তুলে ধরা হয়। রাজনীতি থেকে শুরু করে বিনোদনের নানা বিষয় এখন হয়ে উঠেছে ওটিটি। ওয়েব সিরিজ থেকে ফিল্ম জগতের নানা স্বল্প দৈর্ঘ্যের ছবি এখানে দেখতে পাওয়া যায়। কিন্তু সেখানে এমন কিছু থাকা উচিত নয় যা সমাজকে কুলষিত করে। এমনকী খারাপ ভাবনা তৈরি করে তা থাকা উচিত নয় বলেই অনেকের মত। তাই এবার এই ওটিটি প্ল্যাটফর্মগুলির উপর নজর রাখবে আরএসএস বলে খবর।
ওটিটি প্ল্যাটফর্মে কী ধরনের কনটেন্ট দেখানো হচ্ছে সেটার উপর এবার থেকে নজর রাখবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এই বার্তা আগেই দিয়েছিল আরএসএস প্রধান মোহন ভগবত। এবার সেই ঘোষণা অনুযায়ী পদক্ষেপ করল তারা। ওটিটি প্লাটফর্মের কন্টেন্ট নজরদারি করার জন্য নিজেদের সংগঠনের অন্দরেই নিজস্ব নজরদারি কমিটি গড়ল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। পালাবদলের পশ্চিমবঙ্গে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই নজরদারির ফলে কোন কন্টেন্ট কুপ্রভাব ফেলছে সমাজে তা দেখা হবে।
এই ওটিটি প্ল্যাটফর্মগুলিতে এমন কিছু থাকা উচিত নয় যা শিশুমনে প্রভাব ফেলবে। সেটা নিয়ে সতর্ক আরএসএস। বরং শিক্ষামূলক, বুদ্ধির বিকাশের ক্ষেত্রে সহায়ক এমন কিছু থাকাই বাঞ্ছনীয়। আর তাই নানা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য-সহ শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রচারকদের এই নজরদারি কমিটিতে রাখা হয়েছে। কী কী ধরনের কনটেন্ট দেখানো হচ্ছে ওটিটিতে, দেশবিরোধী কিছু দেখানো হচ্ছে কিনা, শালীনতার মাত্রা ছাড়াচ্ছে কিনা সবটাই নজরদারি রাখবে এই নজরদারি কমিটি। এই নজরদারি করার পর তারা একটি রিপোর্ট তৈরি করবে বলে সূত্রের খবর।
তাছাড়া ২০২৪ সালের ১২ অক্টোবর নাগপুরে বার্ষিক বিজয়া দশমীর ভাষণে মোহন ভাগবত উপস্থিত ছিলেন। তখন সেখানেই ওটিটি প্ল্যাটফর্মে যে বিষয়বস্তু দেখানো হয় তার বিরুদ্ধে সরব হয়েছিলেন আরএসএস প্রধান। মোহন ভাগবতের দাবি, ওটিটি-তে এবার নজরদারির প্রয়োজন আছে। কারণ সেখানে যে ধরনের বিষয় দেখানো হচ্ছে সেটা সমাজের নৈতিক অবনতির কারণ হতে পারে। মোহন ভগবত বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্মগুলিতে যেসব জিনিস দেখানো হচ্ছে সেটা এতটাই জঘন্য যে, এই নিয়ে কথা বলাটাও অশোভন হবে। তাই আমি বলেছি, আইনের মাধ্যমে ওটিটি-কে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এটিও নৈতিক অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ।’ এবার ওটিটি নিয়েই বড় পদক্ষেপ করল আরএসএস বলে সূত্রের খবর।
Leave a Comment