---Advertisement---

৬ বছর পর আকাশপথে জুড়ছে ভারত-চিন, দিল্লি-ওয়াংঝু রুটে ফিরছে চায়না সাদার্ন

By kolamkotha.com

September 12, 2026 1:30 PM

৬ বছর পর আকাশপথে জুড়ছে ভারত-চিন, দিল্লি-ওয়াংঝু রুটে ফিরছে চায়না সাদার্ন

---Advertisement---


ছয় বছর পর ফের ভারতীয় আকাশপথে ফিরছে চায়না সাদার্ন এয়ারলাইন্স। আগামী ২১ সেপ্টেম্বর থেকে নিয়মিত যাত্রীবাহী পরিষেবা শুরু করতে চলেছে চিনের অন্যতম বৃহৎ এই বিমান সংস্থা। দিল্লি ও ওয়াংঝুর মধ্যে সরাসরি উড়ান চালুর মধ্যে দিয়ে ভারত-চিন বিমান যোগাযোগ আরও এক ধার এগোল।

শনিবার চায়না সাদার্নের পক্ষ থেকে এই পরিষেবা পুনরায় চালুর কথা ঘোষণা করা হয়েছে। একই দিনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ১৮ তম ব্রিকস শীর্ষ সন্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশে বেজিং ছাড়েন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তাঁর এই ভারত সফর। এই সফরে মোদী ও শি জিনপিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও হতে পারে বলে মনে করা হচ্ছে।

চায়না সাদার্ন জানিয়েছে, দিল্লি-ওয়াংঝু রুটটি ভারতে তাদের প্রথম পরিষেবা, যেটা ছয় বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। পরিষেবা পুনরায় চালুর পর দক্ষিণ এশিয়ায় ৮টি রাউন্ট-ট্রিপ রুটে প্রতি সপ্তাহে ১০০টিরও বেশি উড়ান পরিচালনার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

গত এক বছরে ভারত ও চিনের মধ্য সরাসরি বিমান যোগ ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে এয়ার চায়না বেজিং-দিল্লি রুটে পরিষেবা পুনরায় চালু করে। তার আগে ১৮ এপ্রিল চিনা ইস্টার্ন এয়ারলাইন্স কুনমিং-কলকাতা রুটে সরাসরি উড়ান পরিষেবা ফিরিয়ে আনে। ভারতীয় বিমান সংস্থাগুলিও চিনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। ইন্ডিগো মার্চ মাসে কলকাতা ও সাংহাইয়ের মধ্যে দৈনিক পরিষেবা শুরু করে। এর আগে সংস্থাটি কলকাতা-ওয়াংঝু রুটে পরিষেবা পুনরায় চালু করে। পরে দিল্লি থেকেও চিনে উড়ান শুরু করে।

করোনার সময় ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা কার্যত বন্ধ হয়ে যায়। এর পাশপাশি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ধীরে ধীরে সেই পরিস্থিতির স্বাভাবিক হতে শুরু করে। সেই সঙ্গে একের পর এক রুটে ফের সরাসরি বিমান পরিষেবা চালু হচ্ছে। এদিকে ব্রিকস সন্মেলনে শি জিনপিং উন্নয়নশীল দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়টি তুলে ধরতে পারেন বলে চিনা সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তাহান্তেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস, উত্তর-দক্ষিণে কী পূর্বাভাস?

ব্রিকস বর্তমানে উদীয়মান অর্থনীতির দেশগুলির মধ্যে উন্নয়ন, অর্থনীতি, বাণিজ্য, প্রযুক্তি নিয়ে মতবিনিময়ের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করছে। চায়না সাদার্নের ভারতে প্রত্যাবর্তন ভারত-চিন সম্পর্কের উন্নতির দিকেও একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে অনেকে মনে করছে।

---Advertisement---

No comments to show.

Leave a Comment