---Advertisement---

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৪ সদস্যের

By Suman Debnath

August 9, 2026 1:30 PM

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৪ সদস্যের

---Advertisement---


ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে হেলিকপ্টার দুর্ঘটনা। জানা গিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাইলট ছাড়াও একই পরিবারের তিনজন মহিলা ছিলেন। তিনজনই কলম্বিয়ান মহিলা ছিলেন বলে জানিয়েছেন ব্রাজিলে নিযুক্ত কলম্বিয়ার কনসাল।

শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ১১ মিনিট নাগাদ শহরের ভিস্তা চিনেসা এলাকার আল্টো দা বোয়া ভিস্তা অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্থানীয় দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরে ঘন জঙ্গলের ভিতরে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ৩ জন কলম্বিয়ান মহিলা তিজুকা ন্যাশনাল পার্কের উপর দিয়ে মনোরম দৃশ্য উপভোগ করার জন্য হেলিকপ্টারে উঠেছিলেন। তিজুকা ন্যাশনাল পার্ক রিও ডি জেনেইরোর প্রান্তে অবস্থিত ঘন জঙ্গল ও পাহাড়ে ঘেরা একটি বিস্তীর্ণ এলাকা। পর্যটকদের মধ্যে হেলিকপ্টারে করে শহর ও আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখার প্রবণতা বেশ জনপ্রিয়।

আরও পড়ুন:  বিশ্বকাপের জৌলুসের আড়ালে গৃহহীনদের উচ্ছেদ, অভিযোগ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

দুর্ঘটনার পর রিও ডি জেনেইরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়ের হেলিকপ্টার নিয়ে চলাচলের উপর আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। সেই সঙ্গে নতুন করে নিরাপত্তাব্যবস্থা কার্যকর করার সময় পর্যটনে ব্যবহৃত হেলিকপ্টার পরিষেবা এক থেকে দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার কথাও তিনি জানিয়েছেন। সমাজমাধ্যমে একটি পোস্টে কাভালিয়ের দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি বলেছেন, কর্তৃপক্ষ জাতীয় বেসামরিক বিমান চলাচল সংস্থা (ANAC)-এর সঙ্গে যোগাযোগ করছে। রিও শহরে হেলিকপ্টার চলাচলের উপরে নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে নজরদারি জোরদার করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। চিনের সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকারী দল খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছয়। হেলিকপ্টারটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:  দেশ শেষ হয়ে যাচ্ছে, উর্দি খুলে ফেলুন: পাকিস্তানেই বেনজির কোণঠাসা সেনাপ্রধান আসিম মুনীর

আরও পড়ুন: কিয়েভের কাছে আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র, নিহত শিশু-সহ অন্তত ৩

প্রাথমিকভাবে কর্তৃপক্ষ চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment