---Advertisement---

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা, ৩৭০ বিলোপের বর্ষপূর্তিতে উপত্যকায় হাই অ্যালার্ট

By Suman Debnath

August 6, 2026 9:25 AM

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা, ৩৭০ বিলোপের বর্ষপূর্তিতে উপত্যকায় হাই অ্যালার্ট

---Advertisement---


জঙ্গি হামলার (Militant Attack) আশঙ্কায় আচমকাই স্থগিত করা হল চলতি বছরের অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। বুধবার জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে নতুন করে কোনও তীর্থযাত্রীকে পহেলগাম বা বালতালের (Jammu-Kashmir)  উদ্দেশে রওনা হওয়ার অনুমতি দেওয়া হয়নি। নিরাপত্তার স্বার্থে এবং কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ (Article 370) বাতিলের সপ্তম বর্ষপূর্তির দিনেই এই সিদ্ধান্ত ঘিরে নতুন করে সতর্কতা বেড়েছে উপত্যকায় (Jammu-Kashmir) । ২০১৯-এর ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের (Jammu-Kashmir) বিশেষ মর্যাদা প্রত্যাহার করেছিল কেন্দ্র। সেই ঘটনার বর্ষপূর্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ও বিক্ষোভের সম্ভাবনার কথা মাথায় রেখেই গোটা অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  চম্পতদের ইস্তফা গৃহীত, রামমন্দিরে সিইও নিয়ে ট্রাস্ট-কেন্দ্র সংঘাত শুরু!

আরও পড়ুন: অবশেষে ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

প্রশাসনিক সূত্রে খবর, জম্মু-শ্রীনগর (Jammu-Kashmir)  জাতীয় সড়কেও বাড়ানো হয়েছে নজরদারি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সড়কপথে সেনাবাহিনী ও প্রশাসনের আধিকারিকদের গাড়ি চলাচলও সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। উপত্যকার (Jammu-Kashmir) সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হওয়ায় এই পথে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।

এদিকে, চলতি বছরে এখনও পর্যন্ত ৪ লক্ষ ৬০ হাজারের বেশি পুণ্যার্থী অমরনাথ (Amarnath Yatra) গুহা দর্শন করেছেন। গত ৩ জুলাই থেকে শুরু হওয়া এবারের যাত্রা আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত সময়ের আগেই তা সাময়িক স্থগিত করা হল।

নিরাপত্তা সংস্থাগুলির আশঙ্কা, ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বর্ষপূর্তিকে ঘিরে জঙ্গি সংগঠনগুলি (Militant Attack) কোনও নাশকতার চেষ্টা করতে পারে। সেই সম্ভাবনা মাথায় রেখেই অমরনাথ যাত্রার (Amarnath Yatra) মতো বড় ধর্মীয় কর্মসূচিতে সাময়িক রাশ টানা হয়েছে বলে মনে করা হচ্ছে। উপত্যকার গুরুত্বপূর্ণ এলাকা, যাত্রাপথ এবং সংবেদনশীল অঞ্চলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:  লিপুলেখ ইস্যুতে ভারত-নেপাল উত্তেজনা, কাঠমান্ডুকে কড়া বার্তা দিল দিল্লি!

আরও পড়ুন: ‘আমি মুজিব কন্যা, বাংলাদেশে ফিরবই’ : ২ বছর পর মুখ খুলে তারেক সরকারকে নিশানা হাসিনার

অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের (Jammu-Kashmir)  রাজনৈতিক দলগুলিও এদিন একাধিক কর্মসূচির ডাক দিয়েছে। বিশেষ মর্যাদা ফেরানোর দাবি তুলে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছে কয়েকটি দল। ফলে কোনও ধরনের অশান্তি যাতে না ছড়ায়, সে বিষয়েও সতর্ক প্রশাসন। এখন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

আরও দেখুন:  পরিবারের হত্যাকাণ্ডের স্মৃতি, বক্তব্যের মাঝেই কেঁদে ফেললেন হাসিনা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment