---Advertisement---

টিম ইন্ডিয়ার কোচিং স্টাফে বড় বদল! গম্ভীরের টিমে যোগ দিচ্ছেন বাঙালি কোচ শুভদীপ ঘোষ, নতুন দায়িত্ব ফিল্ডিং বিভাগে

By Suman Debnath

July 29, 2026 11:45 AM

টিম ইন্ডিয়ার কোচিং স্টাফে বড় বদল! গম্ভীরের টিমে যোগ দিচ্ছেন বাঙালি কোচ শুভদীপ ঘোষ, নতুন দায়িত্ব ফিল্ডিং বিভাগে

---Advertisement---


বিসিসিআইয়ের কোচিং স্টাফে বড় রদবদল। টি দিলীপের পরিবর্তে ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন শুভদীপ ঘোষ। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে টিম ইন্ডিয়ায় নতুন অধ্যায় শুরু হতে চলেছে তাঁর।

ভারতীয় ক্রিকেট দলে (Team India) কোচিং স্টাফে বড় পরিবর্তনের পথে বিসিসিআই (BCCI)। সহকারী কোচিং বিভাগে একাধিক রদবদলের মধ্যে এবার জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পেতে চলেছেন বাঙালি কোচ শুভদীপ ঘোষ (Shubhadeep Ghosh)। দীর্ঘদিন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (National Cricket Academy) এবং বিভিন্ন আন্তর্জাতিক ও ঘরোয়া দলের সঙ্গে কাজ করা এই অভিজ্ঞ কোচ এবার প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)-এর সাপোর্ট স্টাফে যোগ দিতে চলেছেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সহকারী কোচ রায়ান টেন ডুশখাতে (Ryan ten Doeschate) দায়িত্ব ছাড়ার পর কোচিং স্টাফে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। একইসঙ্গে বর্তমান ফিল্ডিং কোচ টি দিলীপ (T. Dilip)-এর সঙ্গে নতুন করে চুক্তি নবীকরণ করা হচ্ছে না। তাঁর পরিবর্তে শুভদীপ ঘোষকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত বলে ক্রিকেট মহলে জোর আলোচনা।

সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের ফিল্ডিং নিয়ে ধারাবাহিক সমালোচনা হয়েছে। সহজ ক্যাচ ফসকানো, স্লিপ কর্ডনে ভুল এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ফিল্ডিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক সিরিজে। বিশেষ করে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের পর এই বিভাগে পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করে বোর্ড।

আরও পড়ুন:  শেষ লিফটে সোনা হাতছাড়া, তবু রুপো জিতে ভারতের মুখ উজ্জ্বল করলেন জ্ঞানেশ্বরী যাদব

শুভদীপ ঘোষ, যিনি ক্রিকেট মহলে ‘জয়’ নামেও পরিচিত, গত ছয়-সাত বছর ধরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি এবং সেন্টার অফ এক্সেলেন্স (Centre of Excellence)-এ ফিল্ডিং ও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত কোচিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন। তরুণ ক্রিকেটারদের গড়ে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকা ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে।

আইপিএলেও তাঁর কোচিং অভিজ্ঞতা উল্লেখযোগ্য। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)-এর আইপিএলজয়ী কোচিং স্টাফের সদস্য ছিলেন শুভদীপ। সেই সময় দলের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। পরবর্তীতে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)-এর সঙ্গেও কাজ করেছেন তিনি। ফলে গম্ভীরের সঙ্গে তাঁর পেশাদার বোঝাপড়া আগেই তৈরি হয়েছিল।

শুধু পুরুষদের ক্রিকেট নয়, ভারতীয় মহিলা দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে শুভদীপের। ২০২১ সালে অস্ট্রেলিয়া সফরে তিনি ভারতীয় মহিলা দলের ফিল্ডিং কোচ ছিলেন। এছাড়া ভারত ‘এ’ দল এবং ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের কোচিং স্টাফেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন:  ইংল্যান্ড সিরিজের পরই ভারতীয় দল ছাড়ছেন এই কোচ!

ক্রিকেটার হিসেবেও শুভদীপ ঘোষের ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞতা রয়েছে। ১৯৯৪-৯৫ থেকে ২০০৪-০৫ মরশুমের মধ্যে তিনি অসম (Assam) ও রেলওয়েজ (Railways)-এর হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। মিডল-অর্ডার ব্যাটার হওয়ার পাশাপাশি প্রয়োজনমতো বোলিংও করতেন। তাঁর ঝুলিতে রয়েছে ১৭টি প্রথম শ্রেণির এবং ১৭টি লিস্ট ‘এ’ ম্যাচ। খেলোয়াড় জীবনে দুরন্ত ফিল্ডিং ও ক্ষিপ্রতার জন্যও তিনি পরিচিত ছিলেন।

শ্রীলঙ্কা সফর থেকেই শুভদীপ ঘোষ ভারতীয় দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে সূত্রের দাবি। ভারতীয় দলের ফিল্ডিংয়ের মান উন্নত করাই তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। গৌতম গম্ভীরের নতুন কোচিং টিমে এই নিয়োগ ভবিষ্যতে দলের পারফরম্যান্সে কতটা ইতিবাচক প্রভাব ফেলে, সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover



Google Discover



-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment